চীনের ল্যাবে করোনাভাইরাস আছে, তবে বিশ্বে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে এর মিল নেই বলে দাবি করেছেন উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির পরিচালক ওয়াং ইয়েনি। রাষ্ট্রীয় চ্যানেল সিজিটিএন-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের ল্যাবে থাকা ভাইরাসের সঙ্গে নতুন ভাইরাসের মিল ৯৬ দশমিক ২ শতাংশ, আর ভাইরাসের ক্ষেত্রে এই পার্থক্য বিশাল।ডিসেম্বরের শেষে চীনের উহানে প্রথম ঘটে করোনা সংক্রমণ। তারপর তা ছড়িয়ে পড়ে বিশ্বে। রূপ নেয় মহামারিতে। শুরু থেকেই ভাইরাসটি উহানের ল্যাব থেকে ছড়িয়েছে অভিযোগ তোলেন অনেকেই। এর মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
এ অবস্থায় চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে বিষয়টি নিয়ে মুখ খুললেন উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির পরিচালক ওয়াং ইয়েনি। তিনি জানান, তাদের কাছে থাকা ভাইরাস ও মহামারির কারণ যে ভাইরাস সেটি এক নয়।ওয়াং ইয়েনি বলেন, আমাদের ল্যাবে বাদুড় থেকে নেয়া করোনাভাইরাস নিয়ে গবেষণা চলছিল। এখন সেখানে তিনটি লাইভ স্ট্রেইন আছে। তবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে এর মিল ৯৬ দশমিক ২ শতাংশ। সাধারণ মানুষ এটিকে হয়তো অনেক কাছাকাছি ভাববেন, তবে ভাইরোলোজিস্টরা জানানে, ৩ দশমিক ৮ শতাংশ পার্থক্য অনেক বড়।
উহানের গবেষণাগার থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে- এমন অভিযোগের প্রমাণ ট্রাম্প প্রশাসন দিতে পারেনি বলেও জানান, ওয়াং ইয়েনি।
ওয়াং ইয়েনি বলেন, এমন একটি ভাইরাসের অস্তিত্ব রয়েছে, তা-ই জানতাম না আমরা। তাহলে ল্যাব থেকে সেটি ছড়িয়ে পড়ার কথা আসছে কোত্থেকে!
ওয়াং আরও জানান, গত বছরের ৩০ ডিসেম্বর প্রথম অজানা এক ভাইরাসের নমুনা হাতে পান উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি। সেটির জিন বিন্যাস উন্মোচন করে ১১ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন দেয় চীন।
No comments:
Post a Comment