প্রতিদিন বাংলা খবর জানতে চোখ রাখুন । CB News 24

Monday, November 24, 2025

শুরুর আগেই সেশনজট, পাঠদানের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের।

অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পাঁচ-ছয় মাস আগে ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, অধ্যাদেশ হওয়ার নাম নেই, ক্লাস নেই, ভর্তি নিশ্চায়ন নেই। দেড় লাখের বেশি শিক্ষার্থী রয়েছে সাত কলেজে। চলতি শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে ১১ হাজারের মতো। তাদের ভবিষ্যৎ কী হবে? সেই চিন্তা শিক্ষকদের নেই। তারা কি ১০ বছরে অনার্স শেষ করবে? তারপর কি চাকরি করবে এরা? শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা চান। এই পরিস্থিতিতে ক্লাস শুরুর দাবিতে রোববার, (২৩ নভেম্বর ২০২৫) ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। এদিন দুপুরে তারা সড়কে বসে পড়েন, বন্ধ থাকে যান চলাচল। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়। রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ কার্যক্রম শুরুর আগেই সেশন জটের কবলে পড়েছে শিক্ষার্থীরা। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম এখনও শেষ হয়নি। ঢাকা কলেজের দুজন শিক্ষক জানিয়েছেন, সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ এখনও হয়নি। এর আগে ভর্তি নিশ্চায়ন বা শ্রেণী কার্যক্রম শুরু করার নির্দেশনা দেয়া হলে তা আইনি জটিলতা তৈরি করবে। এজন্য তারা ক্লাস করাতে পারছেন না।

No comments:

সততার পরাজয় নেই ?

গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু ৯ মে থেকে ।

ডা. জাফরুল্লাহ জানালেনআগামী শনিবার থেকে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠা...