প্রতিদিন বাংলা খবর জানতে চোখ রাখুন । CB News 24

Friday, May 8, 2020

বিষম চিন্তা সুকুমার রায় আবৃতি তাইমুর হাসান ( জয় ) ।





বিষম চিন্তা – সুকুমার রায়
মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার-
সবাই বলে, মিথ্যে বাজে বকিস্নে আর খবরদার !
অমন ধারা ধমক দিলে কেমন করে শিখবসব ?
বলবে সবাই মুখ্য ছেলে, বলবে আমায় “গো গর্দভ !”

কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর ?
বর্ষা হলেই ব্যাঙের গলায় কোথেকে হয় এমন জোর ?
গাধার কেন শিং থাকে না, হাতির কেনপালক নেই ?
গরম তোলে ফোড়ন দিলে লাফায় কেন তাধেই ধেই ।


সোডার বোতল খুললে কেন ফঁসফঁসিয়ে রাগ করে ?
কেমন করে রাখবে টিকি মাথায় যাদেরটাকা পড়ে ?
ভুত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয় ?
মাথায় যাদের গোল বেধেছে তাদের কেন “পাগোল” কয় ?
কতই ভাবি এসব কথা, জবাব দেবার মানুষ কই ?
বয়স হলে কেতাব খুলে জানতে পাব সমস্তই ।
আবৃতি তাইমুর হাসান ( জয় )

No comments:

সততার পরাজয় নেই ?

গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু ৯ মে থেকে ।

ডা. জাফরুল্লাহ জানালেনআগামী শনিবার থেকে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠা...