প্রতিদিন বাংলা খবর জানতে চোখ রাখুন । CB News 24

Friday, May 22, 2020

করোনার লড়াইয়ে সাংবাদিক সুমন মাহমুদ প্রাণ হারালেন ।


সুমন মাহমুদ দীর্ঘদিন থেকে অবসর জীবন যাপন করছিলেন। পেশাগত জীবনে তিনি দৈনিক ভোরের কাগজসহ বিভিন্ন জাতীয় দৈনিকে যুক্ত ছিলেন।

হাসপাতালের অদিতি নামের এক কর্মী সাংবাদিক সুমন মাহমুদের মৃত্যুর খবর নিশ্চিত করে জাগোনিউজকে বলেন, আজ বাদ মাগরিব তার লাশ হাসপাতাল থেকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

তার মৃত্যুতে শোক জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বার্তায় বলেন, ষাটের দশকে ছাত্রলীগের নেতা হিসাবে সুমন মাহমুদ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বিএলএফের সদস্য হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, জাসদের প্রতিষ্ঠালগ্ন থেকেই জাসদের সাথে যুক্ত ছিলেন এবং ১৯৭৯-৮১ সালে জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি সক্রিয় দলীয় রাজনীতি ছেড়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন।

No comments:

সততার পরাজয় নেই ?

গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু ৯ মে থেকে ।

ডা. জাফরুল্লাহ জানালেনআগামী শনিবার থেকে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠা...