প্রতিদিন বাংলা খবর জানতে চোখ রাখুন । CB News 24

Thursday, May 7, 2020

আবারও সুস্থ হওয়ায় রেকর্ড গড়ল ইতালি করোনার বিরুদ্ধে যুদ্ধ করে ।


ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করেছে । আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে গত সোমবার (৪ মে ) থেকে শিথিল হয়েছে লকডাউন ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ইতালিতে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী সুস্থ হয়েছেন । এদিন ৮ হাজার ১৪ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । দেশটিতে করোনা শনাক্তের পর থেকে এটাই সবচেয়ে বেশি সুস্থ হওয়ার রেকর্ড । এ নিয়ে দেশটিতে করোনা থেকে সুস্থ হলেন মোট ৯৩ হাজার ২৪৫ জন ।
ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির দেওয়া তথ্যানুযায়ী, বুধবার মৃতের তালিকায় যুক্ত হয়েছেন ৩৬৯ জন । সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৪৪ জন । এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৬৮৪। আক্রান্ত মানুষ ২ লাখ ১৪ হাজার ৪৫৭ জন ।

No comments:

সততার পরাজয় নেই ?

গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু ৯ মে থেকে ।

ডা. জাফরুল্লাহ জানালেনআগামী শনিবার থেকে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠা...