পৃথিবীর সেরা দশটি সবুজ শহরের তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা । তার পরেই অবস্থান করছে জার্মানির মিউনিক শহর ।
কানাডিয়ান-আমেরিকান সংস্থা রেসোন্যান্স এই তালিকা প্রকাশ করে । এই সংস্থা পৃথিবীর একশ’টি শহরের উপর বিভিন্ন বিষয় পর্যালোচনা করে পৃথিবীর সেরা সবুজ শহর নির্বাচন করেন ।
মূলত শহরের মধ্যে সবুজ বনায়নের পরিধি, নবায়নযোগ্য জ্বালানি, বাতাসে দূষণের পরিমাণ, গণপরিবহন ব্যবস্থা, পথচারীবান্ধব রাস্তা ইত্যাদির উপর ভিত্তি করে সবুজ শহরের তালিকা ঘোষণা করা হয় ।
এ বছর প্রথম স্থান দখল করে নিয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা । দ্বিতীয় স্থানে আছে জার্মানির মিউনিখ, তৃতীয় হয়েছে জার্মানির আরেক শহর নার্লিন ।
ভিয়েনার গণপরিবহন ইউরোপের জন্য একটি মানদণ্ড হিসেবে পরিচিত এবং শহরটির প্রায় অর্ধেক জনসংখ্যা বাৎসরিক গণপরিবহন টিকেট ব্যবহার করে থাকেন বলে জানায় রেসোন্যান্স ।
এদিকে ভিয়েনার মেয়র মাইকেল লূডভিক জানান, ভিয়েনা শহরের পার্ক এবং সবুজ বনায়ন ভিয়েনার সকলের জন্য উন্মূক্ত, যা সেখানকার জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে ।
তিনি আরও বলেন, জলবায় পরিবর্তনের এই সময় উন্মূক্ত পার্ক এবং সবুজ বনায়ন ভিয়েনার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ । গত কয়েক বছর পৃথিবীর বাসযোগ্য শহরের তালিকায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শীর্ষ স্থান দখল করে আছে ।
এর মধ্যেই ভিয়েনা জায়গা করে নিল পৃথিবীর সেরা সবুজ শহরের তালিকায় । এই অর্জনে ভিয়েনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত । করোনার সংকট কাটিয়ে উঠার পর ভিয়েনার জনগণের জন্য একটি বিশেষ প্রাপ্তি বলে জানিয়েছেন অনেকেই ।
এর মধ্যেই ভিয়েনা জায়গা করে নিল পৃথিবীর সেরা সবুজ শহরের তালিকায় । এই অর্জনে ভিয়েনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত । করোনার সংকট কাটিয়ে উঠার পর ভিয়েনার জনগণের জন্য একটি বিশেষ প্রাপ্তি বলে জানিয়েছেন অনেকেই ।

No comments:
Post a Comment